মানি লন্ডারিং মামলায় আইন কমিশনের সাবেক ড্রাইভারের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ১৬:৫৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৭:০৩

কারাদণ্ডের প্রতীকী ছবি মানি লন্ডারিং মামলায় বাংলাদেশ আইন কমিশনের সাবেক ড্রাইভার এস এম শামছুল আলমকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি এক কোটি ৪০ লাখ ২৭ হাজার ৭২৭ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনূকুলে বাজেয়াপ্ত করারও আদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত শামছুল আলম বরিশালের বানারীপাড়ার পূর্ব মলুহার গ্রামের মৃত ডা. এন্তাজ উদ্দিনের ছেলে।
মামলার অভিযোগ থেকে জানা যায়,৭০ লাখ ১৪ হাজার টাকা মানি লন্ডারিং করার অভিযোগে ২০১৪ সালের ৮ জুলাই দুদকের উপপরিচালক শেখ ফাইয়াজ আলম শাহবাগ থানায় মামলাটি করেন। এরপর ২০১৭ সালের ১১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচার চলাকালে বিভিন্ন সময় সাতজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়।

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ আগস্ট, ২০২৬)
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান