এ বছরের মধ্যেই শিক্ষা আইন চূড়ান্ত হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্টে
১০ এপ্রিল ২০১৯, ১৮:৩৪আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৯:২৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী এ বছরের মধ্যেই শিক্ষা আইন চূড়ান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  বুধবার (১০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে শিক্ষা সংক্রান্ত অনেক আইন রয়েছে। এর কোনোটির সঙ্গে যেন শিক্ষা আইন সাংঘর্ষিক না হয়। কারণ, আইন করলাম, আর বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক হলো; তাহলে কার্যকর করা কঠিন হবে। সেই কারণে একজন পরামর্শকের সহায়তা নিয়ে সমস্ত আইনগুলোর সঙ্গে যাতে সাংঘর্ষিক না হয়, সেটি আমরা দেখছি। আমি আশা করছি, মন্ত্রণালয় থেকে পরবর্তী পর্যায়ে পৌঁছে দিতে পারবো এ বছরের শেষ নাগাদ।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই ইউনিসেফের একজন পরামর্শক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দ্রুত সমন্বিত শিক্ষা আইন চূড়ান্ত করতে ইউনিসেফের পরামর্শক কাজ করবে।

উল্লেখ্য, ২০১০ সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের পর ২০১১ সাল থেকে শিক্ষা আইনের খসড়া প্রস্তুত করার কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় আইনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়।  মন্ত্রিপরিষদ বিভাগ খসড়টি মন্ত্রিসভার বৈঠকে উঠালে শিক্ষা আইনের খসড়া ঠিক করতে তিন দফা ফেরত পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয়ে। শেষবার ২০১৮ সালে শিক্ষা সংক্রান্ত সব আইন সমন্বয় করতে পর্যবেক্ষণে দেয় মন্ত্রিসভা। সমন্বিত শিক্ষা আইনের খসড়া ঠিক করতে ১২টি পর্যবেক্ষণ দেওয়া হয়। মন্ত্রিসভার পর্যবেক্ষণ নিয়ে কাজ করছে আইনের খসড়া পরীক্ষায় গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি। সব শেষে ইউনিসেফের একজন পরামর্শক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষানীতি বাস্তবায়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যে শিক্ষানীতি করেছি, তার বাস্তবায়ন কিন্তু চলছে। কোনও একটা পরিবর্তন যদি করতে চাই, একটি পরীক্ষার যদি পরিবর্তন করতে চাই। চিন্তা করা থেকে বাস্তবায়নে যেতে লম্বা একটা সময় লাগে। উচ্চশিক্ষা কমিশনের কথা বলেছেন, শিক্ষানীতিতে শিক্ষা কমিশনের কথা রয়েছে। আমরা শিক্ষা কমিশনটি করতে চাই।’

আরও পড়ুন: সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

/এসএমএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী
‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী
ডিএমপির অভিযানে ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫
ডিএমপির অভিযানে ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’