অভিজিৎ হত্যাকাণ্ড: আইসিটি আইনের মামলা থেকে খালাস পেলো ফারাবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ১৮:৪২ আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৮:৫৩

অভিজিৎ রায় হত্যা মামলার অন্যতম আসামি শফিউর রহমান ফারাবী (ছবি সংগৃহীত) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার অন্যতম আসামি শফিউর রহমান ফারাবী। তবে মামলায় খালাস পেলেও কারামুক্ত হচ্ছেন না ফারাবী। হত্যা মামলার আসামি হিসেবে তাকে কারাবন্দি থাকতে হচ্ছে।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ফারাবীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আসামি ফারাবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে খালাস দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি ফারাবী বিভিন্ন সময় অভিজিৎ রায়, মাহমুদুল হাছান, তছলিমা নাসরিনসহ অনেককে হুমকি দিয়েছেন। ওই ঘটনায় ২০১৫ সালের ১৪ মার্চ রাজধানীর রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক (রমনা জোন) ফজলুর রহমান। ২০১৫ সালের ৩০ নভেম্বর ফারাবীকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০১৬ সালের ৫ জুন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় দশজন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সন্ত্রাসীরা অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অভিজিতের মৃত্যু হয়। ওই ঘটনায় ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম