হোমিওপ্যাথি চিকিৎসার মানোন্নয়নে রিসার্চ সেন্টার করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ২০:৪২আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২০:৫৫

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়নে কাজ করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘আমাদের দেশে হোমিওপ্যাথি নিয়ে রিসার্চ কম ছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এই চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আমরা সরকারিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মান উন্নয়নে একটা রিচার্স সেন্টার গড়ে তুলবো।’  

বুধবার (১০ এপ্রিল) হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এই আলোচনা সভার আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় হোমিওপ্যাথি চিকিৎসকরা বেশি অবদান রাখছে। যতোই যুগ পাল্টাক, বিজ্ঞানের পরিবর্তন খুব কম হয়। এখনও হতদরিদ্র মানুষ হোমিওপ্যাথি চিকিৎসককে খুব সহজেই কাছে পাচ্ছেন। পাশাপাশি এই চিকিৎসা খরচ স্বল্পমূল্যে থাকার কারণে হতদরিদ্র মানুষ এই চিকিৎসা বেশি গ্রহণ করছেন।’

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। এসময় বক্তব্য রাখেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। 

প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে বিশ্বব্যাপী হোমিওপ্যাথির আবিস্কারক হ্যানিম্যানের জন্মদিনে এই দিবস পালিত হচ্ছে। তবে ২০১৪ সাল থেকে হোমিওপ্যাথি আন্দোলনে যুক্ত হয় বাংলাদেশ।




/টিওয়াই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মরক্কোকে হারিয়ে ফ্রান্স কোচ যা বললেন
মরক্কোকে হারিয়ে ফ্রান্স কোচ যা বললেন
ব্যাংকের চাকরিতে ক্যারিয়ার শুরুর আগে জানুন গুরুত্বপূর্ণ ১০ বিষয়
ব্যাংকের চাকরিতে ক্যারিয়ার শুরুর আগে জানুন গুরুত্বপূর্ণ ১০ বিষয়
ইরানে হামলা এড়ালো যুক্তরাষ্ট্র
ইরানে হামলা এড়ালো যুক্তরাষ্ট্র
ঘরে কোমরসমান পানি, অটোরিকশায় দিন কাটছে এক পরিবারের
ঘরে কোমরসমান পানি, অটোরিকশায় দিন কাটছে এক পরিবারের
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি