জ্ঞান ফিরেছে নুসরাতের মায়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ১২:০০আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৩:০৯

নুসরাতের মা শিরিন আক্তার

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার জ্ঞান ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১০ এপ্রিল) রাতে নুসরাতের মৃত্যুর খবর শোনার পর জ্ঞান হারান মা শিরিন আক্তার। বুধবার (১০ এপ্রিল) সকালে তিনি জ্ঞান ফিরে পান। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাতের আত্মীয় খালিদ ও তামজেদ।

খালিদ ও তামজেদ জানান, রাতে মেয়ের মৃত্যুর খবরে জ্ঞান হারানোর পর মা শিরিন আক্তারকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়। রাতে তাকে আইসিইউ’র ওয়ান স্টপ সেন্টারে রাখা হয়। সেখানে তাকে ঘুমের ওষুধ ও স্যালাইন দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন ওর মায়ের এখন জ্ঞান ফিরেছে।

নুসরাতের ব্যাপারে ভাই তামজেদ বলেন, ‘নুসরাত কারও সঙ্গে ঝগড়া করতো না। চঞ্চল ছিল। যখনই দেখা হতো বলতো ভাইয়া কী খাবেন? নাশতা করবেন?’

সোমবার (৮ এপ্রিল) দগ্ধ নুসরাতকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঢামেকের ডাক্তাররা জানান, নাজুক শারীরিক অবস্থার কারণে তাকে সিঙ্গাপুর নেওয়া সম্ভব নয়। বুধবার রাতে অবস্থার আরও অবনতি ঘটলে নুসরাত মারা যান।

/টিওয়াই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা