নুসরাতের খুনিদের শাস্তি চায় কওমি প্রজন্ম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ১৭:৫৮আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৮:৪৩

 

কওমি প্রজন্মের মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি ও ডেমরায় শিশু মনিরের হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে কওমি মাদরাসা ছাত্রদের সংগঠন কওমি প্রজন্ম। বৃহস্পতিবার (১১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

মানববন্ধনে মুফতি হাবিবুর রহমান মিছবাহ বলেন, ‘স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েও আমরা শঙ্কায় থাকি, বিচার হবে কিনা। অপরাধীদের বিচার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক; এটাই দাবি আমাদের।’

মানববন্ধন থেকে কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন তারা।

প্রস্তাবনাগুলো হলো—নারীর প্রতি নিপীড়নরোধে তাদের জন্য পর্দাবিধান পালন করার স্বাভাবিক ক্ষেত্র তৈরি করতে হবে। নারীকে ভোগ্যপণ্য হিসেবে চিন্তা করার মানসিকতা দূর করতে নারীকে পণ্যরূপে উপস্থাপনের বিপক্ষে সার্বিক ব্যবস্থা নিতে হবে। নারীর প্রতি নিপীড়ন রোধে ইসলামের মূল্যবোধসহ ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির চেষ্টা করতে হবে। দেশে নারীর প্রতি নিগৃহের বিপক্ষে কঠোর আইন প্রণয়ন করতে হবে। ধর্ষণের শাস্তির বিধান মৃত্যুদণ্ড করে নতুন আইন প্রণয়ন করতে হবে। থানায় মামলা নিতে গড়িমসি করার বিপক্ষে কঠোর পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ মামলা পরিচালনার জন্য পুলিশ ছাড়াও সরকারিভাবে স্পেশাল বাহিনী তৈরি করতে হবে।

মানববন্ধনে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিচালক রশিদ আহমেদ ফেরদাউস, যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, কওমি প্রজন্মের প্রতিনিধি হাফেজ মুফতি আ. কাইয়ুম মোল্লা, আ. রহমান কোব্বাদী ও কওমি প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানী‌তে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত
রাজধানী‌তে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত
চালকের মাথায় ইটের আঘাত, ছিনতাইকারী গ্রেফতার
চালকের মাথায় ইটের আঘাত, ছিনতাইকারী গ্রেফতার
৩০ বছরেও মেলেনি উত্তর, স্বাধীন তদন্তের দাবি
কল্পনা চাকমা অপহরণ৩০ বছরেও মেলেনি উত্তর, স্বাধীন তদন্তের দাবি
‘ছোটবেলা থেকেই দেখছি, বাজেট আইলেই জিনিসপত্রের দাম বাইড়া যায়’
‘ছোটবেলা থেকেই দেখছি, বাজেট আইলেই জিনিসপত্রের দাম বাইড়া যায়’
সর্বাধিক পঠিত
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত
ভাইকে দেখে কাঁদতে শুরু করেন সেই বৃদ্ধ, ভারতে গেলেন কীভাবে
ভাইকে দেখে কাঁদতে শুরু করেন সেই বৃদ্ধ, ভারতে গেলেন কীভাবে