নুসরাত হত্যার বিচার সরকারের জন্য অগ্নিপরীক্ষা: টিআইবি

ঢাবি প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৯, ১৪:০১ আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৪:০২

নুসরাত হত্যার বিচার সরকারের জন্য অগ্নিপরীক্ষা: টিআইবি ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার বিচার সরকারের জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিবাইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ৷ তিনি বলেন, ‘সরকার যদি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং প্রমাণ করতে চায় যে, সত্যিকার অর্থে এই দেশ আইনের শাসনের দেশ, তাহলে নুসরাত হত্যার বিচার হচ্ছে উপায়।’
রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রতে (টিএসসি) নুসরাত হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন ৷
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকার যদি নুসরাত হত্যার সুষ্ঠু বিচারে ব্যর্থ হয়, যদি ন্যায় বিচার না হয়, তাহলে জনগণ সরকারের ওপর কোনও আস্থা রাখবে না।’
তিনি সরকারে প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নুসরাত হত্যায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে ৷’
তিনি আরও বলেন, যখন মানুষ জানবে অপরাধ করলে শাস্তি পেতে হয় তখন কিন্তু আর আমাদের পথে নামতে হবে না। আমরা এমন একটা দেশে বসবাস করতে চাই যেখানে বাস্তবে আইনের শাসন আছে।’
টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, ‘আমরা ইতোমধ্যে বিভিন্নভাবে নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আসছি ৷ আমাদের এই দাবি অব্যাহত থাকবে ৷ একজন নারী শিক্ষার্থী এভাবে নির্যাতিত হবে এবং তাকে পুড়িয়ে হত্যা করা হবে, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর সুষ্ঠু বিচারে প্রতিবাদ চালিয়ে যাবো।’
মানববন্ধনে টিআইবি’র উপপরিচালক ড. সুমাইয়া আক্তার, যোগাযোগ পরিচালক শেখ মঞ্জুরুল আলমসহ টিআইবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি