সড়ক পরিবহন আইন কার্যকরে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ১৮:২০আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৮:২০

সুপ্রিম কোর্ট

সড়কে নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে করা ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ কার্যকর করতে সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে আইনটি কার্যকর করতে গেজেট প্রকাশে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং গেজেট প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এই রিট দায়ের করেন।

রিটে রাষ্ট্রপতি সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রী সচিবালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্রসচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব এবং সড়ক পরিবহন ও সেতু সচিবকে বিবাদী করা হয়েছে।

এর আগে, ১০ এপ্রিল রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ আইনটির গেজেট প্রকাশ চেয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন।

ওই আইনি নোটিশে উল্লেখ করা হয়েছিল, ছাত্র আন্দোলনের পরিপ্রক্ষিতে সংসদে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ২০১৮’ আইন পাস করে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট আকারে প্রকাশ করা হয়। কিন্তু এই আইনটির ১(২) ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতির গেজেটের পর আইনটি কার্যকর করতে সরকারের পক্ষ থেকেও গেজেট প্রকাশ করতে হবে। অথচ ইতোমধ্যে ছয়মাসের অধিক সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও সরকার আইনটি কার্যকরে কোনও গেজেট প্রকাশ করেনি।  

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ