নারীদের পৃথক শিক্ষা প্রতিষ্ঠানের দাবি কওমি ফোরামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ২০:১১ আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২০:১২

নারীদের পৃথক শিক্ষা প্রতিষ্ঠানের দাবি কওমি ফোরামের

নারীদের জন্য পৃথক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করাসহ সাত দফা দাবি জানিয়েছে কওমি ফোরাম। একইসঙ্গে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান এবং পাঠগ্রহণসহ যাবতীয় কার্যক্রম নারীদেরই পরিচালনা করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘শিক্ষাঙ্গনে অনৈতিকতা রোধে করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করে কওমি ফোরাম। এই সেমিনারের শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয় রোধে সাত দফা দাবি ও সুপারিশ তুলে ধরা হয়েছে।

সেমিনারে সুপারিশগুলো তুলে ধরেন মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।

সুপারিশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিহার করতে হবে। শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনার মূলোৎপাটন করতে হবে। যারা শিক্ষকতায় কেবল জীবিকা নির্বাহের খাতিরে আত্মনিয়োগ করেছেন, তাদের সরিয়ে দিতে হবে। ছাত্র, শিক্ষক ও প্রতিষ্ঠান বিষয়ক সমস্যা সরাসরি সরকার প্রধানকে অবহিত করা যায় এমন ব্যবস্থা করতে হবে। শহরকেন্দ্রিক গণপরিবহনগুলো দুই দরজা বিশিষ্ট করতে হবে। পর্দার প্রতি নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে হবে।

কওমি ফোরাম সমন্বয়ক মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল, মুফতি এনায়েতুল্লাহ, ওয়ালী উল্লাহ আরমান, মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম, মুফতি তোফায়েল গাজালী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ইয়াকুব উসমানী, মুফতি দ্বীন মুহাম্মদ প্রমুখ।

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
 ‘ফুড ডিভোর্স’ কি সম্পর্ক বাঁচাতে পারে?
 ‘ফুড ডিভোর্স’ কি সম্পর্ক বাঁচাতে পারে?
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ