খাদ্যে ভেজালকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৯, ১৫:৪৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৫:৫০

ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির মানববন্ধন যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান খাদ্যে ভেজাল মেশায় তাদের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস) নামে একটি সামাজিক সংগঠন। শনিবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে 'পবিত্র রমজান মাসে ভেজালমুক্ত খাদ্য চাই' শিরোনামে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করে বলেন, পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস। আমরা আশা করবো রমজান মাসে ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকবে।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। জনগণ যদি সচেতন হয় তাহলে সমাজে কেউ খাদ্যে ভেজাল মেশাতে পারবে না। খাদ্যে ভেজাল মিশিয়ে পুরো জাতিকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই অসাধু লোভী দুষ্ট চক্রটি। ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল রেস্টুরেন্ট ও ব্র্যান্ডের পণ্যও এখন ভেজালমুক্ত নয়।
মানববন্ধনে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন, মহাসচিব ইমরান হোসাইন, উপদেষ্টা মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী, গণমাধ্যম বিষয়ক সম্পাদক সালেকুজ্জামান রাজিব, প্রচার সম্পাদক আহসান হাবিব সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো ১২ মামলার আসামিকে
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো ১২ মামলার আসামিকে
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা