ফেনীতে ‘আমরাই কিংবদন্তি’র বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ১৩:০৩আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৩:০৪

ফেনীতে ‘আমরাই কিংবদন্তি’র বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ফেনীর ছাগলনাইয়ায় ‘আমরাই কিংবদন্তি’র (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) উদ্যোগে দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। মানবকল্যাণে সমাজের অবহেলিতদের সেবা দেওয়ার জন্য অনলাইনভিত্তিক ফেসবুক গ্রুপের এই উদ্যোগ।
“মানবতার কল্যাণে কিংবদন্তি সবখানে” এই নীতি কথা থেকেই ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করে এই গ্রুপটি। এর আগেও চারটি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম করেছে গ্রুপটি। তারই ধারাবাহিকাতায় এ বছরের ২৬ এপ্রিল ফেনীর ছাগলনাইয়ার লক্ষ্মীপুর গ্রামে অবস্থিত নতুন করৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের আয়োজন করে গ্রুপটি।
সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই ক্যাম্পে ৯ জন অভিজ্ঞ ডাক্তারসহ স্বেচ্ছাসেবক হিসেবে ঢাকা, ফেনী ও চট্টগ্রামের প্রায় ৩০ সদস্যের একটি দল প্রায় চার শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেন। এই উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল। তারা একই সময়ে প্রায় তিন শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ জানায় এবং থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করে। ফেনীতে ‘আমরাই কিংবদন্তি’র বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
আমরাই কিংবদন্তি গ্রুপটি আগামী মাসে টাঙ্গাইল ও কুমিল্লার প্রত্যন্ত গ্রামে দুটি হেলথ ক্যাম্প করার পরিকল্পনা করেছে। এছাড়া লালমনিরহাটের প্রত্যন্ত কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করার ব্যাপারে ইতিমধ্যে পরিকল্পনা হাতে নিয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত ক্রোয়েশিয়ার, ভুলের মাশুল দিলো ঘানা
নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত ক্রোয়েশিয়ার, ভুলের মাশুল দিলো ঘানা
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি