রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে অনুসন্ধান চালাতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ১৩:০৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৩:৪৭

রুহুল আমিন হাওলাদার

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে দুদকের তলবকৃত নোটিশ স্থগিত করা হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ। রবিবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চালাতে আর কোনও বাধা থাকলো না।

আদালতে রুহুল আমিন হাওলাদারের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মাহবুব শফিক। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান বলেন, ‘রুহুল আমিন হাওলাদারকে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের ওপর গত ৩ এপ্রিল চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করা হয়। আজ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। এখন তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম চালাতে কোনও বাধা রইলো না।’

প্রসঙ্গত, গত ২৮ মার্চ রুহুল আমিন হাওলাদারকে দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তলব করে চিঠি পাঠিয়েছিলেন দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ। 

/বিআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমড়াপাতায় টাকি মাছের চপ
কুমড়াপাতায় টাকি মাছের চপ
৯ পরিবর্তন নিয়ে খেলা শুরু আর্জেন্টিনার
৯ পরিবর্তন নিয়ে খেলা শুরু আর্জেন্টিনার
শেষ ২২ মিনিটে তিন গোল, ইতিহাস গড়ে নকআউটে কঙ্গো
শেষ ২২ মিনিটে তিন গোল, ইতিহাস গড়ে নকআউটে কঙ্গো
ভোট জালিয়াতি ইস্যুতে চাপে ট্রাম্প
ভোট জালিয়াতি ইস্যুতে চাপে ট্রাম্প
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি