জিয়ার শাসনামলে সেনা সদস্যদের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ১৪:২৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৫:২৩

আদালত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে সামরিক আইনে সেনা সদস্যদের বিচার ও লাশ গুমের ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে সংশ্লিষ্ট ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

জিয়াউর রহমানের শাসনামলে ক্ষতিগ্রস্ত ৮৮টি পরিবারের সদস্যদের পক্ষে রবিবার (২৮ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী মতিউর রহমান।

পরে তিনি বলেন, ‘রিটের পক্ষে আদালতে শুনানি করবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

রিট আবেদনটি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন (মেনশন) করা হবে বলেও জানান রিটকারীদের আইনজীবী মতিউর রহমান। 

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, হটলাইনে যোগাযোগের আহ্বান
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, হটলাইনে যোগাযোগের আহ্বান
বাজেট বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জ ও পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী 
বাজেট বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জ ও পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী 
পাকিস্তানি যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছেন নীহা!
পাকিস্তানি যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছেন নীহা!
গেন্ডারিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
গেন্ডারিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন