ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৪:১৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৪:৫৩

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ স্থগিত করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) এই স্থগিতাদেশ জারি করা হয় বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের যুগ্মসচিব সালমা জাহান।

মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত আদেশে ঢাকা শিক্ষা বোর্ডকে অধ্যক্ষ নিয়োগ স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, গত ২৬ এপ্রিল ভিকারুননিসা নূন স্কুলে অনুষ্ঠিত অধ্যক্ষ নিয়োগের পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ কারণে নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা গেছে, কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শাহীন শেফাকে ভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগ চূড়ান্ত করা হয়। অভিযোগ রয়েছে, অধ্যক্ষ নিয়োগের লিখিত পরীক্ষায় মাত্র সাড়ে ৩ নম্বর পেয়েছেন তিনি। তারপরও তাকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।

এই অভিযোগের পর তার নিয়োগ প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেয় মন্ত্রণালয়।

/এসএমএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি: শিক্ষামন্ত্রী
আইডিয়ালে ‘কিশোর গ্যাং’য়ের আধিপত্যের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
আরও ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা
সর্বশেষ খবর
এক চাপেই হতে পারেন সর্বস্বান্ত, ফোনের ডেটা নিরাপদ রাখবেন কীভাবে
এক চাপেই হতে পারেন সর্বস্বান্ত, ফোনের ডেটা নিরাপদ রাখবেন কীভাবে
ডায়াসপোরা সাহিত্যের প্রেক্ষাপটে রুশদি
ডায়াসপোরা সাহিত্যের প্রেক্ষাপটে রুশদি
‘মিডনাইটস চিলড্রেন’ কি আদৌ জাদুবাস্তবতাধর্মী উপন্যাস?
‘মিডনাইটস চিলড্রেন’ কি আদৌ জাদুবাস্তবতাধর্মী উপন্যাস?
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় কাতারের ভূমিকার প্রশংসা ইরানি প্রেসিডেন্টের
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় কাতারের ভূমিকার প্রশংসা ইরানি প্রেসিডেন্টের
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা