‘দলিত নারীরা যৌন হয়রানির শিকার হলে বিচার পাওয়ার সুযোগ কম থাকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১২:৪৩আপডেট : ০১ মে ২০১৯, ১২:৪৪

‘দলিত নারীরা যৌন হয়রানির শিকার হলে বিচার পাওয়ার সুযোগ কম থাকে’ দলিত সম্প্রদায়ের নারীদের যৌন হয়রানি বিষয়টি কম প্রকাশিত হয়। কারণ অপরাধীদের কাছ থেকে বাধা যেমন আসে তেমনি পরিবার থেকেও আসে। এছাড়া তারা অর্থনৈতিকভাবে স্বচ্ছল না হওয়ায় বিচার পাওয়ার কম সুযোগ পায় বলে জানা গেছে এক গবেষণায়। টেরে ডেস হোমস ইটালির পরিচালনায় এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশনের (এসডিসি) অর্থায়নে পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে খুলনা বিভাগের দলিত ও মূলধারার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা বিষয়ক গবেষণালব্ধ জাতীয় কর্মশালায় দুই বছর ধরে খুলনা বিভাগের তিনটি জেলায় পরিচালিত এই গবেষণার তথ্য তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুন নাহার এবং এনআরটি’র সিনিয়র উন্নয়ন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডা সানাউল মোস্তফা। এই গবেষণার প্রধান উদ্দেশ্য ছিল খুলনা বিভাগের দলিত ও মূলধারার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাএার ওপর তুলানামূলক চিত্র উপস্থাপন করা।
গবেষণা প্রতিবদনে বলা হয়, দলিতদের বিভিন্ন উপগোষ্ঠীর মধ্যে বৈষম্যমূলক আচরণ বিদ্যমান। দলিত সাব গ্রুপ, বিশেষ করে বিয়ে সম্পর্কিত বিষয়ে অন্য দলিত উপ-গোষ্ঠীর সঙ্গে বৈষম্য তৈরি করে, এমনকি সামাজিক আচার অনুষ্ঠানেও এই বৈষম্য বিরাজমান। মূলত দলিত সম্প্রদায়ের সঙ্গে হিন্দু দলিত নয় এমন সম্প্রদায়ের বৈষম্য বেশি।
এতে আরও বলা হয়, সাধারণ গরীব পরিবার ও দলিত পরিবার উভয়ের মূলধন সীমিত। কিছু দলিত পরিবার যারা জেলে তাদের মাছ ধরার জাল ও নৌকা আছে। যদিও এদের কিছু মূলধন আছে , এরপরও এরা আবার ঋণে জর্জরিত। দলিতদের যে ধরনের দক্ষতা আছে তা ধীরে ধীরে আকর্ষণ হারাচ্ছে। বাজার কেন্দ্রিক দক্ষতা নেই, সীমিত আয়, সামাজিক বর্জন, যুববান্ধব নয়, নিছক একটি ঋতু কেন্দ্রিক বা সম্পুরক কার্যকলাপ, ঐতিহ্যগত দক্ষতার চাহিদা হ্রাসের জন্য মূলধারাতেও দক্ষতা হ্রাস পাচ্ছে। যুবকরা প্রথাগত দক্ষতার ব্যাপারে উদাসীন কিন্তু নতুন দক্ষতা কেন্দ্রিক কাজে তাদের কোনও প্রবেশাধিকার নেই। দক্ষতা প্রদানকারীদের সঙ্গে যুবকদের যোগাযোগের অভাব রয়েছে। এই ধরনের পরিস্থিতি স্থানীয় কৃষি খাতে অশিক্ষিত শ্রমিকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে । এর ফলে কম কার্যকর মজুরি এবং আরও বৈষম্য হতে পারে।
বিচারিক ক্ষেত্রে সাধারণ গরীব পরিবারের তুলনায় গরীব দলিতরা বেশি শিকার হয় দ্বন্দ্ব মীমাংসার ক্ষেত্রে। তাদেরকে বিভিন্ন সময় উৎকোচ দিতে হয়। এছাড়া ভোট পরবর্তী সহিংসতায় দলিতরা অন্যদের থেকে বেশি আক্রান্ত হয়। এই বিষয় নিয়ে এডভোকেসির সুযোগ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
কর্মশালায় উপস্থিত ছিলেন টেরে ডেস হোমস ইটালির কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ ইয়লে ভ্যালেন্টিনা লুক্কেসে। এতে আরও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা,উন্নয়ন ও আইন) সাইদা নাইম জাহান, নেপাল দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ারস ধ্যান বি অলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষরা।

/এসও/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালালে বিস্ফোরক শনাক্তে বসেছে ২৫ ডিটেক্টর
শাহজালালে বিস্ফোরক শনাক্তে বসেছে ২৫ ডিটেক্টর
পুরো বাংলাদেশ বাঁধনের সঙ্গে আছে: সারজিস
পুরো বাংলাদেশ বাঁধনের সঙ্গে আছে: সারজিস
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
আকাশ ছেড়ে সমুদ্রের তলায় এয়ারবাস, ককপিটে এখন ডুবুরিদের আনাগোনা
আকাশ ছেড়ে সমুদ্রের তলায় এয়ারবাস, ককপিটে এখন ডুবুরিদের আনাগোনা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ