শ্রমিকদের বিনা খরচে বিদেশ গমন নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৩:২৩আপডেট : ০১ মে ২০১৯, ১৩:২৭

অভিবাসী শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় বিনা খরচে বিদেশ গমন নিশ্চিতের পাশাপাশি অভিবাসী শ্রমিকদের কর্মঘণ্টা, বিশ্রাম ও ছুটির সময় নিশ্চিতের দাবি জানিয়েছে ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বুধবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রমিক প্রেরণকারী একটি দেশ। প্রতিবছর লাখ লাখ মানুষ জীবিকার তাগিদে বিদেশে যায়। প্রতিবছর দেশ থেকে গড়ে ২ লাখ ১৩ হাজার ৮৮৭ জন নারী-পুরুষ কর্মসংস্থানের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় চাকরি নিয়ে যাচ্ছেন। ১৯৭৬ সাল থেকে মার্চ ২০১৯ পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ৪৫২ জন নারী-পুরুষ বিশ্বের বিভিন্ন দেশে চাকরি নিয়ে গমন করেছেন।

আর বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে- ১৯৭৬ সাল থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ১০৬.২০ মিলিয়ন ইউএস ডলার। আর গন্তব্যে যাওয়ার তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, ওমান, লেবানন ও কাতার।

মতহবিনিময় সভায় আরও বলা হয়, বেশিরভাগ অভিবাসী শ্রমিকের নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সঠিক জ্ঞান নেই। যে কারণে অন্যদেশে গিয়ে অভিবাসী শ্রমিকরা নানাভাবে শোষিত, নির্যাতিত, প্রতারিত হচ্ছে। এদের মধ্যে অনেকেই দিনে ১৪ থেকে ১৮ ঘণ্টা কাজ করে এবং ন্যূনতম মজুরি পায় না। বিদেশে কাজ করার সময় তারা শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়। এমনকি মাঝেমধ্যে তাদের কাজের জায়গায় তালাবদ্ধ করে রাখা হয়। জাতিসংঘের অভিবাসী বিষয়ক বিভাগের তথ্য মতে প্রতি দশজন অভিবাসী শ্রমিকের মধ্যে সাতজন নির্যাতনের শিকার হয়।

তাই আমরা বলতে চাই, অভিবাসী শ্রমিকদের বিনা খরচে বিদেশ গমন নিশ্চিত করা ও অভিবাসী শ্রমিকদের কর্মঘণ্টা, বিশ্রাম ও ছুটির সময় নিশ্চিত করা এবং অভিবাসী গৃহ শ্রমিকদের অধিকার রক্ষায় আইএলও কনভেনশন-১৮৯ অনুস্বাক্ষর করাতে হবে।

মতবিনিময় সভায় ওয়ারবি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা মামলার অধিকতর প্রতিবেদন পেছালো
হাদি হত্যা মামলার অধিকতর প্রতিবেদন পেছালো
বাংলাদেশ-পাকিস্তানের চেয়েও ভারতে এলপিজি গ্যাসের দাম কম: মোদি সরকার
বাংলাদেশ-পাকিস্তানের চেয়েও ভারতে এলপিজি গ্যাসের দাম কম: মোদি সরকার
লাকী আখান্দের সুরে এলো অপ্রকাশিত গান ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’
লাকী আখান্দের সুরে এলো অপ্রকাশিত গান ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট