আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ মে ২০১৯, ১২:৪০ আপডেট : ০৫ মে ২০১৯, ১২:৪৩

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস আজ (রবিবার, ৫ মে)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নারীর অধিকার রক্ষায় মিডওয়াইফ’। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। মিডওয়াইফদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব।’

বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অন্তঃসত্ত্বা মা ও নবজাতকের উন্নত পরিচর্যার ক্ষেত্রে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা ও পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিগত ১০ বছরে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে।’

প্রসঙ্গত, আন্তর্জাতিকভাবে ধাত্রীরা সন্তান প্রসবে মায়েদের যেভাবে যুগ-যুগ ধরে সেবা দিয়ে আসছেন, সেই কাজের স্বীকৃতির জন্য ১৯৮০ এর দশক থেকে তারা দাবি করে আসছেন। শেষ পর্যন্ত ১৯৯২ সালের ৫ মে তারিখটি আন্তর্জাতিক ধাত্রী দিবস হিসেবে স্বীকৃতি পায়।

দিবসটি উপলক্ষে রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর যৌথভাবে এক আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উপস্থিত থাকবেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
রোনালদোর ঘোষণা, ‘ইতিহাসের সেরা ফুটবলার আমি’
রোনালদোর ঘোষণা, ‘ইতিহাসের সেরা ফুটবলার আমি’
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ