সাবেক ও বর্তমান দুই সংসদ সদস্যকে দুদকের জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ১৬:৩৩আপডেট : ০৫ মে ২০১৯, ১৭:১৫

শরিফুল ইসলাম জিন্নাহ ও মোহাম্মদ আলী

সরকারি টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ও বর্তমান দুই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন বগুড়া-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও নোয়াখালী-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।
রবিবার (৫ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৭ এপ্রিল দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম সংসদ সদস্য জিন্নাহকে তলবি নোটিশ পাঠান। আর ২৮ এপ্রিল দুদক প্রধান কার্যালয় থেকে মোহাম্মদ আলীকে নোটিশ পাঠানো হয়। দুদকের প্রাথমিক অনুসন্ধানে মোহাম্মদ আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে কোটি কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য মিলেছে।

/ডিএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’