চাকরির দাবিতে ঢামেকের অস্থায়ী কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৯, ১৭:২১আপডেট : ০৬ মে ২০১৯, ১৭:২৪

বার্ন ইউনিটের অস্থায়ী কর্মচারীদের অবস্থান কর্মসূচি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অস্থায়ী কর্মচারীরা স্থায়ী চাকরির দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার (৬ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলে। এ সময় তারা অভিযোগ করেন, নিয়োগ না দিয়েই তাদের নিয়মিত কাজ করানো হচ্ছে।

বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের কক্ষের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

বার্ন ইউনিটের কর্মচারী ও অনিয়মিত কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. জীবন মিয়া বাংলা ‍ট্রিবিউনকে বলেন, ‘বার্ন ইউনিট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা বিনা চাকরিতে বিনা বেতনে কাজ করে আসছি। দীর্ঘদিন ধরে আমরা স্থায়ী চাকরির দাবি করে আসছি। এর আগেও কয়েক দফায় আন্দোলন ও কর্মসূচি পালন করেছি। তাতে কোনও সমাধান না হওয়ায় এই অবস্থান কর্মসূচি পালন করছি।’

এর আগে গত শনিবার থেকে তিন দিনের এই কর্মসূচি পালন করার কথা থাকলেও ঘূর্ণিঝড় ফণীর কারণে তারা প্রথম দিনের কর্মসূচি স্থগিত করেছিলেন। এ বিষয়ে জীবন মিয়া বলেন, ‘আগামী ১১ মে পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে। আলোচনা করে আবার কর্মসূচির তারিখ জানানো হবে।’

এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

/এআইবি/এআরআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মতিঝিল আইডিয়ালে সরকারি অধ্যক্ষ নিয়োগ
মতিঝিল আইডিয়ালে সরকারি অধ্যক্ষ নিয়োগ
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ