অনৈতিকভাবে অর্থ গ্রহণের দায়ে ‘ডুজা’র সাবেক সভাপতি অবাঞ্ছিত

ঢাবি প্রতিনিধি
০৭ মে ২০১৯, ০১:১৩আপডেট : ০৭ মে ২০১৯, ০১:১৪

হাসান নিটোল একজন ছাত্রনেতার কাছ থেকে অনৈতিকভাবে অর্থ গ্রহণের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক (২০১০-২০১১) সভাপতি হাসান নিটোলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ মে) সাংবাদিক সমিতির দফতর সম্পাদক কবির কানন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হাসান নিটোল অনৈতিকভাবে সমিতির নাম ব্যবহার করে একজন ছাত্রনেতার কাছ থেকে এক লাখ টাকা গ্রহণ করে, যা সমিতির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। সাংবাদিক সমিতি তার মর্যাদা অক্ষুণ্ন রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এমতাবস্থায় সমিতির সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে সাংবাদিক সমিতি থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নাম ব্যবহার করে কোনও ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে সমিতি তার দায়ভার নেবে না।’

প্রেস বিজ্ঞপ্তি সংবাদিক সমিতিরি নেতারা জানিয়েছেন, এই আর্থিক সুবিধা নেওয়ার কথা স্বীকার করে মুচলেকা দিয়েছেন হাসান নিটোল। একইসঙ্গে নেওয়া সব টাকা ফেরত দেওয়া হয়েছে। ওই নেতাকে ডাকসু নির্বাচনে সহযোগিতা করবেন বলে সমিতির সদস্যদের নামে তিনি এই টাকা নেন।

উল্লেখ্য, হাসান নিটোল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১১ সালের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারাস) এ রিসার্চ ফেলো হিসেবে দায়িত্বরত আছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নায়ক জিতকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা
নায়ক জিতকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা
সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার
সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন
ছবি থাকলেই স্পর্শ ছাড়া গ্রেফতার: শাহজালালে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি 
ছবি থাকলেই স্পর্শ ছাড়া গ্রেফতার: শাহজালালে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি 
সর্বাধিক পঠিত
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো