‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস’ বিষয়ে রিভিউ শুনানি ১৬ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ১১:৩৮আপডেট : ০৯ মে ২০১৯, ১১:৪০

সুপ্রিম কোর্ট

‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস’ বিষয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা এক আসামির আবেদন শুনানির জন্য আগামী ১৬ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৯ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অন্যদিকে, আসামির রিভিউ আবেদেনর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার শিশির মনির।

এর আগে গত ১১ এপ্রিল ‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস’ হবে কিনা, সে বিষয়ে আইনি মতামত তুলে ধরতে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দেন আদালত। তারা হলেন— ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ এফ হাসান আরিফ, আবদুর রেজাক খান ও মুনসুরুল হক চৌধুরী।

প্রসঙ্গত, ২০০৩ সালের ১৫ অক্টোবর একটি হত্যা মামলায় দুই আসামি আতাউর মৃধা ওরফে আতাউর ও আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের বিষয়ে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টে আসে। এসব আবেদনের শুনানি নিয়ে ২০০৭ সালের ৩০ অক্টোবর হাইকোর্টের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

হাইকোর্টের সিই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল বিভাগে আপিল আবেদন জানান। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেওয়া রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে আদালত ‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস’সহ সাত দফা অভিমত দেন। এরপর আপিলের ওই রায় পুনর্বিবেচনার আবেদন করলে এ বিষয়ে বিজ্ঞ আইনজীবীদের মতামত শুনতে অ্যামিকাস কিউরি নিয়োগ দেন আপিল বিভাগ। এছাড়াও অ্যামিকাস কিউরিদের মতামত ও রিভিউ শুনানির জন্য আগামী ১৬ মে দিন ধার্য করেন আপিল আদালত।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা
টিভিতে আজকের খেলা (১১ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ আগস্ট, ২০২৬)
১১ শিক্ষক পড়ালেন ৩ পরীক্ষার্থীকে, পাস করলো না কেউ
১১ শিক্ষক পড়ালেন ৩ পরীক্ষার্থীকে, পাস করলো না কেউ
রাজশাহী বোর্ডের ৫ স্কুলে শতভাগ ফেল, কারণ কী?
রাজশাহী বোর্ডের ৫ স্কুলে শতভাগ ফেল, কারণ কী?
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের