মওদুদের সম্পদের তথ্য গোপন মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ১৫:৫১আপডেট : ০৯ মে ২০১৯, ১৬:০৬

ব্যারিস্টার মওদুদ আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থ থাকায় তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি।

বৃহস্পতিবার (৯ মে ) এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু মওদুদ আহমদের অসুস্থতার কারণ দেখিয়ে তার পক্ষে আইনজীবী তাহেরুল ইসলাম তাওহীদ সময়ের আবেদন করেন। এরপর ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ মে দিন ধার্য করেন।

এ নিয়ে মামলাটিতে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালের ৩ জুলাই ব্যারিস্টার মওদুদকে তার নিজের, স্ত্রীর ও পোষ্যদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ এবং তার উৎস জানাতে নোটিশ দেয় দুদক। সেই সময় অন্য মামলায় তিনি কারাগারে ছিলেন। পরে একই বছরের ২৩ জুলাই দুদকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন মওদুদ। ওই হিসাব বিবরণী পর্যালোচনার পর দুদক অনুসন্ধান করে। অনুসন্ধানে দুদক জানতে পারে, মওদুদ আহমদ ৭ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ অর্জন করাসহ ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

পরে ওই ঘটনায় ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদকের উপসহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মওদুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

২০০৮ সালের ১৪ মে মওদুদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপর ২০১৮ সালে ২১ জুন অভিযোগ গঠন করেন আদালত। 

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন