অসৎ ব্যবসায়ীদের বিবেক জাগ্রত হোক: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ১৭:৫২আপডেট : ০৯ মে ২০১৯, ১৭:৫৩

মোহাম্মদপুর টাউনহল মার্কেট পরিদর্শনে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রমজান এবাদতের মাস। ধর্মীয় ও নৈতিকতার দিক থেকে সৎভাবে ব্যবসা করা উচিত। অসৎ ব্যবসায়ীদের বিবেক জাগ্রত হোক।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আকস্মিকভাবে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল মার্কেট পরিদর্শনে গিয়ে মেয়র এসব কথা বলেন। ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, ‘এটা খুব দুঃখজনক যে ফুটপাত ও রাস্তা দখল করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছেন। এটা চলতে দেওয়া যাবে না।’ এসময় তিনি সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে শিগগিরই ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করা হবে বলে ঘোষণা দেন। পাশাপাশি তিনি ভেজালমুক্ত, সঠিক ওজনে এবং কম দামে পণ্য বেচতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনের সময় টাউনহল মার্কেটের পেছনে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় আতিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করেন। এসময় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। টাউনহল মার্কেটের পিছনের রাস্তা থেকে দোকান সরিয়ে নিতে ২৪ ঘণ্টা সময় দেন মেয়র।
পরিদর্শনের সময় আতিকুল ইসলাম কয়েকটি দোকানে গিয়ে মূল্যতালিকা প্রকাশ্যে রাখা আছে কিনা যাচাই করেন। এসময় একটি গরুর মাংসের দোকানের মূল্যতালিকার একপাশে ৫২৫ টাকা এবং অন্য পাশে ৫৫০ টাকা দেখতে পেয়ে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) মীর নাহিদ আহসানকে আইনগত ব্যবস্থা নিতে বলেন।
ডিএনসিসির অন্যান্য মার্কেটেও এ ধরনের আকস্মিক পরিদর্শনে যাওয়া হবে বলেও জানান আতিকুল ইসলাম। মেয়রের সঙ্গে অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী উপস্থিত ছিলেন।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী