পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরার দাফন সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ২০:৩২আপডেট : ০৯ মে ২০১৯, ২০:৩৯

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরার দাফন সম্পন্ন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা বেগমকে বৃহস্পতিবার (৯ মে) বিকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। এর আগে রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে জোহরের নামাজের পর তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় রাজধানীর নয়াটোলা জামে মসজিদে প্রথম ও দুপুর ১২টায় মগবাজার ওয়ারল্যাস জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সরকারের সচিব, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, পরিবারের সদস্য এবং স্বজনরা অংশ নেন।

জানাজা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টরা মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে টার্কিশ এয়ারওয়েজের একটি বিমানযোগে রৌশন আরা বেগমের মরদেহ দেশে এসে পৌঁছে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী ও অন্য পুলিশ কর্মকর্তা এবং পরিবারের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দর থেকে তার মরদেহ রাজধানীর মহানগর প্রজেক্টের বাসভবনে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৫ মে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিরক্ষা মিশন পরিদর্শনকালে কঙ্গোর কিনসাসায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রৌশন আরা বেগম।

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ও দ্বিতীয় গোলে আমরা মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ 
প্রথম ও দ্বিতীয় গোলে আমরা মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ 
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজারে ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজারে ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা
তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক
তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক
মেসিকে নিয়ে বলার মতো আর কোনও শব্দ নেই: স্ক্যালোনি
মেসিকে নিয়ে বলার মতো আর কোনও শব্দ নেই: স্ক্যালোনি
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি