ছাত্রলীগে ‘পদোন্নতি’ পেলেন ঢাবি ভিসি’র ছেলে

ঢাবি প্রতিনিধি
১৩ মে ২০১৯, ২২:২৬আপডেট : ১৩ মে ২০১৯, ২৩:০৭

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন (ডানে) ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদে স্থান পাওয়া আশিক খান। আশিক ঢাবি ভিসি ড. আখতারুজ্জামানের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের ছেলে আশিক খান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। এর আগে আশিক খান ছাত্রলীগের ঢাকা জেলা চিকিৎসা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। তার এই পদ পাওয়াকে ‘পদোন্নতি’ বলছেন ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা। সোমবার বিকালে ছাত্রলীগের ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আশিক খান। পদ পাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি অনেক আগে থেকেই ছাত্রলীগ করি। আগেও কমিটিতে পদ পেয়েছি। এবার কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
অন্যদিকে, ছাত্রলীগের কমিটিতে পদ না পাওয়া অনেক নেতাকর্মী আশিক খানের পদ পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে, ছাত্রলীগের অনেক পরীক্ষিত নেতাকর্মী ছাত্রলীগের পদ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ছাত্রলীগের সদ্য সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সব সময় আপার (শেখ হাসিনা) কথামতো কাজ করেছি। মিছিল মিটিংয়ে সবসময় সামনে ছিলাম। কিন্তু আমাদের মূল্যায়ন করা হয়নি। যারা কোনও দিন ছাত্রলীগের মিছিল মিটিং করেনি তারা আজ কমিটিতে পদ পেয়েছে। এভাবে কর্মঠ, ত্যাগীদের বঞ্চিত করলে ছাত্রলীগের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়ে আমরা হতাশ।’
ক্ষোভ প্রকাশ করে সদ্য প্রচার সম্পাদক সাঈফ বাবু বলেন, ‘আজকে ছাত্রলীগের কমিটিতে ভিসির পুত্র পদ পেয়েছেন। আমরা সংকটকালীন মুহূর্তে ছাত্রলীগের সঙ্গে ছিলাম। সব সময় দলের নির্দেশে কাজ করেছি। কিন্তু আমাদের মূল্যায়ন করা হয়নি। এই নিয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাতে গেলে আমাদের ওপর হামলা চালিয়েছে শোভন-রাব্বানীর অনুসারীরা।’

 

 

আরও পড়ুন:
পূর্ণাঙ্গ হলো ছাত্রলীগের কমিটি


ঢাবিতে মার খেলো ছাত্রলীগের পদবঞ্চিতরা

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি