কেরানীগঞ্জ কারাগারে আদালত স্থানান্তরের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১৫:৫৮আপডেট : ১৪ মে ২০১৯, ১৬:০১

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে আদালত স্থানান্তর করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে আদালত বসানো সংক্রান্ত সরকারের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির সুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরানীগঞ্জের কারাভ্যন্তরে আদালত স্থানান্তরে সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। দেশে আইনের শাসন রক্ষায় ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় উন্মুক্ত আদালতে মামলা পরিচালনার করার লক্ষ্যে সরকারের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি করছি।

প্রসঙ্গত, এর আগে গত ১২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আদালত বসানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ