ফণীতে ক্ষতিগ্রস্ত ২৯৯ স্কুল-কলেজ, ক্ষয়ক্ষতি সাড়ে সাত কোটি টাকা

এস এম আববাস
১৪ মে ২০১৯, ২২:৩৯ আপডেট : ১৪ মে ২০১৯, ২২:৪৮

ফণী ঝড়ে প্লাবিত লোকালয়, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান

সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ফণীর কারণে দেশের ২৯৯টি স্কুল-কলেজ ও মাদ্রাসা স্থাপনার ক্ষতি হয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা। শিক্ষা প্রকৌশল অধিদফতর এ সংক্রান্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা বাংলা ট্রিবিউনকে বলেন,‘ঘূর্ণিঝড় ফণীর কারণে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রতিবেদন আকারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু করা হয়েছে।’

মন্ত্রণালয় ও শিক্ষা প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের উপকূলীয় জেলাসহ বিভিন্ন জেলার ২৯৯টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবন ও এসব প্রতিষ্ঠানের সরঞ্জাম ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে খুলনা জোনে ১২৩টি শিক্ষা রয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা। বাগেরহাটে ক্ষতিগ্রস্ত হয়েছে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান, এতে ক্ষতির পরিমাণ ১৮ লাখ ৭০ হাজার টাকা। বরিশালে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির পরিমাণ ২৩ লাখ ৫০ হাজার টাকা। পটুয়াখালীর ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির পরিমাণ ২ কোটি ৫১ লাখ টাকা। ভোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলা ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান, এতে ক্ষতির পরিমাণ ৮৬ লাখ ৩৫ হাজার টাকা।

পিরোজপুরে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ২৩টি, এসব প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ ৬২ লাখ ৬০ হাজার টাকা। গোপালগঞ্জের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৬টি, ক্ষতির পরিমাণ ৮ লাখ। নোয়াখালীর ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ১৩টি ক্ষতির পরিমাণ ৩৪ লাখ টাকা। লক্ষ্মীপুরের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ১২টি, ক্ষতির পরিমাণ ২৯ লাখ ৭০ হাজার টাকা। মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ১টি, ক্ষতির পরিমাণ ৬ লাখ টাকা। দিনাজপুরের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ২টি, ক্ষতির পরিমাণ ১৮ লাখ টাকা। আর চাঁদপুরে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে ৪৩ লাখ টাকা।

চলতি মাসের শুরুতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণি বাংলাদেশে আঘাত হানে শুক্রবার (৩ মে)। ফণীর প্রভাব ছিল ৪ মে পর্যন্ত। এর প্রভাবে দেশের উপকূলসহ সারাদেশে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হয়। ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
দেশজুড়ে নাশকতা-সহিংসতায় আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক
মুক্তিযোদ্ধা ভবনসহ গোপালগঞ্জের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
মুক্তিযোদ্ধা ভবনসহ গোপালগঞ্জের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী