প্রধানমন্ত্রীর আশ্বাস পেলেই অনশন ভাঙবেন পদবঞ্চিতরা

ঢাবি প্রতিনিধি
১৯ মে ২০১৯, ১২:০৬আপডেট : ১৯ মে ২০১৯, ১২:৫২

অনশনে অংশ নেওয়া পদবঞ্চিতদের কয়েকজন

ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত এবং প্রত্যাশিত পদ না পাওয়া নেতাকর্মীরা সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও আশ্বাস পেলে অনশন ভাঙবেন বলে ঘোষণা দিয়েছেন। রবিবার (১৯ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের পাদদেশে এই ঘোষণা দেন তারা।

এর আগে শনিবার (১৮ মে) দিবাগত রাত দুইটার দিকে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে বিতর্কিতদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ দিতে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আসেন তারা। সেখানে তাদের দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে রোকেয়া হলের সভাপতি এবং ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বিএম লিপি আক্তারের কথা কাটাকাটি হয়। তখন গোলাম রাব্বানী লিপিকে চড় মারেন এবং অন্যদের ওপর হামলা চালান বলে লিপি অভিযোগ করেন। এতে পদবঞ্চিতদের ১৫ জন আহত হন বলেও জানান তারা।

এ ঘটনার পরপরই তারা ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন। ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তখন তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু পদবঞ্চিত আন্দোলনকারীরা সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রস্তাব অনুযায়ী সেখান থেকে চলে না গিয়ে অনশন শুরু করেন। শনিবার রাত তিনটা থেকে এখন পর্যন্ত (রবিবার, বেলা ১২টা) তারা অনশনে রয়েছেন। অনশনকারীরা বলছেন, সরাসরি প্রধানমন্ত্রীর আশ্বাস পেলে তারা অনশন ভাঙবেন।

তবে অনশনস্থলে কোনও নারী নেত্রীকে দেখা যায়নি। ১০-১২ জন সাবেক নেতাকে ভাস্কর্যের পাদদেশে বসে থাকতে দেখা গেছে।

জানতে চাইলে পদবঞ্চিত আন্দোলনকারীদের মুখপাত্র ও ছাত্রলীগের গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েরা জামাকাপড় পরিবর্তন করতে গেছে। আর অন্যরা আশেপাশেই আছে। আমরা সরাসরি আপার (প্রধানমন্ত্রী) আশ্বাস চাই। আপা বললে আমরা অনশন ভাঙবো।’

অনশনকারী ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন, ‘ডেকে এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এই হামলার বিচার চাই। প্রধামন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাই।’

আরও পড়ুন:

হামলার বিচার দাবিতে আমরণ অনশনে ছাত্রলীগের পদবঞ্চিতরা
ছাত্রলীগের বিতর্কিতদের বিরুদ্ধে তথ্য দিতে এসে হামলার শিকার পদবঞ্চিতরা




 

/এসআইআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি: শিক্ষামন্ত্রী
আইডিয়ালে ‘কিশোর গ্যাং’য়ের আধিপত্যের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
আরও ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা
সর্বশেষ খবর
বিশ্বকাপের মাঠ থেকে সংসদে ‘ভাইকিং রো’, কীভাবে এলো
বিশ্বকাপের মাঠ থেকে সংসদে ‘ভাইকিং রো’, কীভাবে এলো
সতর্কসীমায় তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
সতর্কসীমায় তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
বোস্টনে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা
বোস্টনে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা
বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলকে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো
বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলকে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম