বোর্ডের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের বিধান প্রণয়নে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ১৫:৩৩আপডেট : ২৩ মে ২০১৯, ১৫:৩৭

আদালত

পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বোর্ডের প্রণীত রেজ্যুলেশনের ৮১ নম্বর প্রবিধান অনুযায়ী, উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ না রাখার বিধানটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে খাতা পুনর্মূল্যায়নের প্রয়োজনীয় বিধান কেন প্রণয়ন করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

দুই সপ্তাহের মধ্যে শিক্ষা ও  আইন মন্ত্রণালয়ের সচিব ও সব বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রকদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।   

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৩ মে) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তার সঙ্গে ছিলেন আইনজীবী শিকদার মাহমুদুর রাজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

পরে আইনজীবী শিকদার মাহমুদুর রাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোর্ডের আইন অনুযায়ী খাতা পুনর্মূল্যায়নের কোনও সুযোগ নেই। যা করা যায় তা হলো পুনঃনিরীক্ষা। এর ফলে খাতার নম্বরের বিষয়টি চ্যালেঞ্জ করার সুযোগ থাকলেও খাতার মূল্যায়ন করার সুযোগ নেই। তাই সেই সুযোগ চেয়ে রিটটি দায়ের করা হয়।’ 

প্রসঙ্গত, এর আগে এসএসসি ও এইচএসসিসহ সমমানের বোর্ড পরীক্ষায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চেয়ে রিটটি দায়ের করা হয়। গত ১৪ মে সুপ্রিম কোর্টের আইনজীবী শিকদার মাহমুদুর রাজী ও আইনুন নাহার সিদ্দিকা এ রিট দায়ের করেন। 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (২১ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ আগস্ট, ২০২৬)
বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
পাড়ে পড়ে ছিল জুতা-স্যান্ডেল, পুকুরে মিললো ৪ শিশুর মরদেহ
পাড়ে পড়ে ছিল জুতা-স্যান্ডেল, পুকুরে মিললো ৪ শিশুর মরদেহ
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান