রেইনট্রি হোটেলে ধর্ষণ: আজও সাক্ষ্যগ্রহণ হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১২:৪৮আপডেট : ২৮ মে ২০১৯, ১৩:০১

হোটেল রেইনট্রি রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। মঙ্গলবার (২৮ মে) মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আদালতে মামলার সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। এরপর ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খাদেম উল কায়েশ আবেদন মঞ্জুর করে আগামী ২৫ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

২০১৭ সালের ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্রটি আদালতে দাখিল করেন। ওই বছরের ১৯ জুন একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

অভিযোগপত্রে, আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অপর আসামি সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেনের বিরুদ্ধে ওই আইনের ৩০ ধারায় ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত অভিযুক্তরা মামলার বাদী, তার বান্ধবী ও বন্ধুকে আটকে রাখে। বাদী ও তার বান্ধবীকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় তারা। বাদীকে সাফাত আহমেদ ও তার বান্ধবীকে নাঈম আশরাফ ধর্ষণ করে।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ডে শপিং করতে চাইলে কোন শহর বেছে নেবেন?
থাইল্যান্ডে শপিং করতে চাইলে কোন শহর বেছে নেবেন?
ব্রাজিলিয়ান রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা
ব্রাজিলিয়ান রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত
৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে