নুসরাত হত্যার বিচার শিগগিরই শুরু হবে: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১৪:০৮আপডেট : ২৮ মে ২০১৯, ২০:৩০


অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সমগ্র জাতি ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার (২৮ মে) সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মাহবুবে আলম বলেন, ‘সমগ্র জাতি নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক বিচার চায়। নুসরাত হত্যার ব্যাপারে ধর্ম-বর্ণ-বয়স-পেশা নির্বিশেষে সবাই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। সরকারও এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিয়েছে এবং অতি অল্প সময়ের মধ্যে এদের গ্রেফতার করেছে। আশা করি, অতি শিগগিরই আসামিদের বিচারও শুরু হয়ে যাবে।’
প্রসঙ্গত, গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে গ্রেফতার করে পুলিশ। ৬ এপ্রিল নুসরাতকে কৌশলে ওই মাদ্রাসার ছাদে ডেকে নেয় অধ্যক্ষের সহযোগীরা। সেখানে হাত-পা বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে মারা যান নুসরাত।

এ ঘটনায় নুসরাতের বড় ভাই মামলা করেন। ওই মামলার ১০ এপ্রিল তদন্তভার পায় পিবিআিই।  

গ্রেফতার আসামিদের মধ্যে ১২ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া, ৯২ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করা হয়েছে।

 

/বিআই/এসটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া
হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া
সরকারি রাজস্ব জমায় আজ থেকে এ-চালান বাধ্যতামূলক
সরকারি রাজস্ব জমায় আজ থেকে এ-চালান বাধ্যতামূলক
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল 
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল 
বিশ্বকাপে মেক্সিকোকে সমর্থন ইরানের
বিশ্বকাপে মেক্সিকোকে সমর্থন ইরানের
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা