কঙ্গো মিশনে যোগ দিচ্ছে ১৮০ নারী পুলিশ সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১৭:৪৮আপডেট : ২৮ মে ২০১৯, ১৮:০৭

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার আগে নারী পুলিশ সদস্যরা

বাংলাদেশ পুলিশের একটি নারী কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কঙ্গো মিশনে যোগ দিচ্ছে। ১৮০ পুলিশ সদস্যের এ দলটি বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ কন্টিনজেন্টকে প্রতিস্থাপন করবে। তারা সোমবার (২৭ মে) গভীর রাতে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতিসংঘ মিশনগামী ‘ব্লু হেলমেট’ পরিহিত নারী শান্তিরক্ষী বাহিনীর পুলিশ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান। কন্টিনজেন্টটির কমান্ডারের দায়িত্ব পালন করছেন পুলিশ সুপার সালমা সৈয়দ পলি।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের অন্তর্ভুক্তি হয় ২০১০ সালে। তারা হাইতি মিশনে দায়িত্ব পালনের মধ্য দিয়ে শান্তিরক্ষার পাশাপাশি ভূমিকম্প বিধ্বস্ত হাইতির জনগণকে মানবিক সহায়তা দিয়েছেন। বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা ২০১১ সাল থেকে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করছেন।

/জেইউ/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার এনজোকে চায় ম্যানচেস্টার সিটি, চেলসি কী বলছে? 
আর্জেন্টিনার এনজোকে চায় ম্যানচেস্টার সিটি, চেলসি কী বলছে? 
ভারতের পতাকার বিধি লঙ্ঘনের অভিযোগে উর্বশী, আইনে কী বলা আছে
ভারতের পতাকার বিধি লঙ্ঘনের অভিযোগে উর্বশী, আইনে কী বলা আছে
‘আমার নির্বাচনি এলাকায় রাজনৈতিক নেতাদের স্কুল-কলেজের সভাপতি করা যাবে না’
‘আমার নির্বাচনি এলাকায় রাজনৈতিক নেতাদের স্কুল-কলেজের সভাপতি করা যাবে না’
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ১১২ স্কোর নিয়ে বিশ্বে ১২ নম্বরে ঢাকা 
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ১১২ স্কোর নিয়ে বিশ্বে ১২ নম্বরে ঢাকা 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?