এফ আর টাওয়ারে আগুন: তদন্ত প্রতিবেদন ৭ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ১৩:৪১আপডেট : ২৯ মে ২০১৯, ২১:১৪

এফ আর টাওয়ারে আগুন বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৯ মে) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী নতুন দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শেখ রকিবুর রহমান এ তথ্য জানান। 

এর আগে ১১ এপ্রিল ঢাকা মহানগর হাকিম আসামি তাজভীরুল ইসলামকে জামিন দেন। অপর আসামি ভবনের জমির মালিক প্রকৌশলী এস এম এইচআই ফারুকও জামিনে রয়েছেন। 

প্রসঙ্গত, ২৮ মার্চ দুপুরে বনানীতে ২৩ তলা এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার রাতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে মামলা করেন। এতে এসএমএইচ আই ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাজভীরুল ইসলামকে আসামি করা হয়েছে।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল
শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল
জাহাজভাঙা শিল্পে ৬ মাসে ২৮ দুর্ঘটনা, তিন জন নিহত
জাহাজভাঙা শিল্পে ৬ মাসে ২৮ দুর্ঘটনা, তিন জন নিহত
কেপ ভার্দের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর যা বললেন স্কালোনি
কেপ ভার্দের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর যা বললেন স্কালোনি
‘ওরা দারুণ খেলেছে, কিন্তু আমরা কখনও হাল ছাড়ি না’
‘ওরা দারুণ খেলেছে, কিন্তু আমরা কখনও হাল ছাড়ি না’
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস