দণ্ডপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ১২:১৭আপডেট : ৩০ মে ২০১৯, ১২:১৯

হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুককে বরখাস্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (৩০ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম ফারুককে দুর্নীতি দমন কমিশনের বিশেষ মামলায় দণ্ড দেওয়া হয়। গণকর্মচারী অধ্যাদেশ ১৯৮৫ এর ৩ (১) ধারায় সাজা পাওয়ার কারণে রায় ঘোষণার তারিখ থেকে তাৎক্ষনিকভাবে চাকরি হতে বরখাস্তের বিধান রয়েছে। এ কারণে প্রধান বিচারপতি এক আদেশে ওই সাজার তারিখ (৯ মে) থেকে চাকরি থেকে তাকে বরখাস্ত করেন।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা গোলাম ফারুককে দুর্নীতির মামলায় দণ্ড দেন ঢাকার দায়রা আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। তাই বিধি অনুযায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাকে বরখাস্ত করেছেন।’

 

 

/বিআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অফিস নির্মাণে অনিয়মসরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন