নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের এমডিসহ দু’জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ১৩:১৯আপডেট : ৩০ মে ২০১৯, ১৩:৩২

আবদুল মান্নান তালুকদার বাগেরহাটে গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠা নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল মান্নান তালুকদার ও চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ১১০ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বাগেরহাট সদর থানায় মানি লন্ডারিং আইনে মামলাটি করা হয় বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক শাওন মিয়া।
১৯৮৪ থেকে ২০১০ সাল পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে এমএলএসএস পদে চাকরি করেন মান্নান। এরপর স্বেচ্ছায় অবসরে যান এবং নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে প্রতিষ্ঠান খোলেন। প্রতিষ্ঠানটি গ্রাহকদের মাসে প্রতি লাখে ২ হাজার টাকা করে মুনাফা দিতো। চার বছরে জমা টাকার দ্বিগুণ দেওয়াসহ নানা প্রলোভন দেখায় তারা। লাভের আশায় অনেকে জমি বিক্রি করে টাকা তাদের দিয়েছিল।

গত বছরের ৩০ ডিসেম্বর মান্নান তালুকদার ও আনিসুরের দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের একটি দল বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড় এলাকায় অবস্থিত নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের প্রধান কার্যালয়ে যায়। সেখান থেকে গ্রাহকদের আমানত সংগ্রহের ফরম, চুক্তিনামা, গ্রাহকদের তথ্য সংগ্রহ করে। দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে অনুসন্ধান শুরু করে  দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়।

আরও পড়ুন:

'আমি ১৫-২০ কোটি টাকার সম্পদের মালিক, তাও দান করার ফলে কমে গেছে'

সাবেক পিয়ন চার হাজার কোটি টাকার মালিক!

/ডিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী