শাহজালালে বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজের জরুরি অবতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৯, ০৯:২৮আপডেট : ০৩ জুন ২০১৯, ১২:০৮

ড্যাশ ৮ উড়োজাহাজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানটি নিরাপদে অবতরণ  করেছে। যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

ড্যাশ-৮ উড়োজাহাজের জরুরি অবতরণ

সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৮টায় চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে বিজি ১৪৪৩ ফ্লাইটটি ছেড়ে যায়। টেকঅফের পর ককপিট ক্রু  লক্ষ করেন, উড়োজাহাজে  বার্ড  হিট  হয়েছে। পরবর্তী সময়ে পাইলট  গন্তব্যে না যেয়ে পুনরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষার পর পুনরায় গন্তব্যে যাত্রা করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘উড়োজাহাজের কোনও ক্ষতি হয়নি। অধিকতর নিরাপত্তার জন্য পাইলট ঢাকায় ল্যান্ড ব্যাক করেন। উড়োজাহাজটি ফের গন্তব্যে যাত্রা করেছে।’

সংশ্লিষ্ট সূত্র মতে, বিমানবন্দরে জরুরি অবতরণের ঘটনায় কিছু সময়ের জন্য রানওয়ে বন্ধ ছিল। এ কারণে কয়েকটি ফ্লাইট ঢাকায় নামতে না  পেরে ফিরে যায়। তবে বর্তমানে শাহজালালের রানওয়ে চালু রয়েছে এবং বিভিন্ন এয়ারলাইন্সের উড়োজাহাজ স্বাভাবিক ওঠানামা করছে। 

/সিএ/ এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা