হকি খেলোয়াড় ইব্রাহিমের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ২১:৪৫আপডেট : ১৯ জুন ২০১৯, ২২:০১

ইব্রাহিম সাবের

জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক ও বরেণ্য খেলোয়াড় ইব্রাহিম সাবেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ জুন) এক শোকবার্তায় তিনি বলেন, ‘দেশের খ্যাতিমান খেলোয়াড় ইব্রাহিম সাবেরের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও ক্রীড়ানুরাগীদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত। সাবের কেবল হকি খেলাতেই পারদর্শী ছিলেন না, তিনি একাধারে ফুটবল, বাস্কেট বল ও ক্রিকেট খেলাতেও সমান দক্ষতা প্রদর্শন করেছেন।’

তিনি আরও বলেন, “দেশের এই বরেণ্য ক্রীড়াবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ পদকপ্রাপ্ত হকি খেলোয়াড় ছিলেন। ১৯৭৯ সালে এশিয়া গেমসে হকি টিমের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান খেলোয়াড়কে হারালো, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়।”

হকি খেলায় সাফল্যের অধিকারী ইব্রাহিম সাবেরকে চিরদিন দেশবাসী শ্রদ্ধাভরে স্মরণ করবে বলেও মনে করেন মির্জা ফখরুল।

বুধবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন ইব্রাহিম সাবের (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের  প্রতি গভীর সমবেদনা জানান।

 

/এএইচআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে ফুটবলের সংস্কৃতি নেই: আনচেলত্তি
ভারতে ফুটবলের সংস্কৃতি নেই: আনচেলত্তি
১০ কোটি টাকার সেতুতে বাঁশ, এবার দুদক গিয়ে পেলো আরও বড় অনিয়ম
১০ কোটি টাকার সেতুতে বাঁশ, এবার দুদক গিয়ে পেলো আরও বড় অনিয়ম
ভ্রমণের আনন্দে টাকার হিসাব যেন না হয় বিষাদ
ভ্রমণের আনন্দে টাকার হিসাব যেন না হয় বিষাদ
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম