রেইনট্রি হোটেলে ধর্ষণ: মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৫ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৯, ১৫:৩২ আপডেট : ২৫ জুন ২০১৯, ১৫:৪৮

রেইনট্রি হোটেল

রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় ভিকটিমের জেরা শেষ হয়েছে। এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুন) ভিকটিমের জেরা শেষ হওয়ায় ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খাদেম উল কায়েশ পরবর্তী সাক্ষীর জন্য নতুন দিন ধার্য করেন। একইসঙ্গে পরবর্তী সাক্ষীদের প্রতি জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি পাঁচ জনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। ওই বছরের ১৯ জুন একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

অভিযোগপত্রে আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওরফে এইচএম হালিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অন্য আসামি সাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেনের বিরুদ্ধে ওই আইনের ৩০ ধারায় ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়।

এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত অভিযুক্তরা মামলার বাদী, তার বান্ধবী ও বন্ধুকে আটকে রাখে। বাদী ও তার বান্ধবীকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় তারা। বাদীকে সাফাত আহমেদ ও তার বান্ধবীকে নাঈম আশরাফ ধর্ষণ করে।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জ্ঞানেশ কুমার গদি ছাড়ো’, ককরোচ পার্টির ‘চপ্পল বিক্ষোভে’ যোগ দিলেন ধ্রুব রাঠি-প্রকাশ রাজ
‘জ্ঞানেশ কুমার গদি ছাড়ো’, ককরোচ পার্টির ‘চপ্পল বিক্ষোভে’ যোগ দিলেন ধ্রুব রাঠি-প্রকাশ রাজ
রাশিয়ায় জ্বালানি রফতানির অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দ. কোরিয়ার
রাশিয়ায় জ্বালানি রফতানির অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দ. কোরিয়ার
১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা চাহিদামতো টাকা তুলতে পারবেন
১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা চাহিদামতো টাকা তুলতে পারবেন
বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আবরার ফাহাদের স্বজনরা
বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আবরার ফাহাদের স্বজনরা
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে