বাজেট আরও বড় হওয়া উচিত: তৌফিকুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৯, ১৭:২৮ আপডেট : ২৫ জুন ২০১৯, ১৭:৩৭

সিপিডি’র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান

দেশের অর্থনীতির জন্য এবারের বাজেটের তুলনায় আরও ৩০-৪০ শতাংশ বড় বাজেট প্রয়োজন বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমাদের চাহিদা বাড়ছে, অর্থনীতি বড় হচ্ছে। আমাদের উন্নয়নের চাহিদার তুলনায় এই বাজেট খুব বেশি বড় না, আরও বড় হওয়া উচিত। সত্যিকার অর্থে বাংলাদেশে উন্নয়নের যে অবস্থা, সেই তুলনায় দেশের অর্থনীতির জন্য এই বাজেট থেকে ৩০-৪০ শতাংশ বড় বাজেট প্রয়োজন।’

মঙ্গলবার (২৫ জুন) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘তারুণ্যের কর্মসংস্থান ও বাজেট’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেছেন তিনি।

বাজেট বাস্তবায়নের প্রসঙ্গে তৌফিকুল ইসলাম খান আরও বলেন, ‘আমরা বাস্তবায়ন করতে পারছি ১৩ শতাংশের মতো। কারণ যেমন হওয়া উচিত, তার ৭ ভাগ মাত্র খরচ করতে পারছি। এর ফলে আমাদের যে জায়গায় বরাদ্দ দরকার, সেখানে যথেষ্ট বরাদ্দ হচ্ছে না। শিক্ষার ক্ষেত্রে বিশ্বে কম বরাদ্দের জায়গা আমাদের দেশ। স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট বরাদ্দ হচ্ছে না। একদিকে আমরা সারা বিশ্বের তুলনায় সবচেয়ে কম বরাদ্দ দেই স্বাস্থ্যে, অন্যদিকে নিজের পকেট থেকে অর্থ খরচের দিক দিয়ে বাংলাদেশ সবার আগে। এইগুলোর সবকিছুর প্রভাবই আমাদের উন্নয়নের মধ্যে আছে।’

তিনি আরও বলেন, ‘বাস্তবায়নের ক্ষেত্রে দুটি জায়গায় আমরা সমস্যায় পড়ি। যে ব্যয় হচ্ছে, এটা কতটুকু ভালোভাবে হচ্ছে? কারণ যখনই দেরি করে ব্যয় করা হয়, তখন সেই প্রকল্পে আরও বেশি ব্যয় দরকার হয়। সময়মতো না করতে পারলে আমার অর্থনীতির ওপর চাপ পড়ে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন ইয়াং বাংলার কনভেনর ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট ( আইআইডি)-এর প্রধান নির্বাহী সাঈদ আহমেদ, ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রকল্পের জেন্ডার ও সোশ্যাল ইনক্লুশন অ্যাডভাইজর ও আইবিপি ম্যানেজার শিরিন লিরা, অনলাইন অ্যাক্টিভিস্ট ও  ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এবং বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।

 রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি)-এর সহযোগিতায় আয়োজিত বৈঠকিটি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে। 

আরও খবর:
তরুণদের কর্মসংস্থান একটি বড় মাথাব্যথার বিষয় ছিল: সাঈদ আহমেদ
‘তারুণ্যের কর্মসংস্থান ও বাজেট’ শীর্ষক বৈঠকি শুরু

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট, প্রশংসায় ভাসালেন নেতানিয়াহু-মোদি
প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট, প্রশংসায় ভাসালেন নেতানিয়াহু-মোদি
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমসের সেমিফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের
পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমসের সেমিফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের
কুষ্টিয়ায় সেই শিক্ষক আটকের ঘটনায় প্রধানমন্ত্রী ‘সংক্ষুব্ধ’
কুষ্টিয়ায় সেই শিক্ষক আটকের ঘটনায় প্রধানমন্ত্রী ‘সংক্ষুব্ধ’
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস