বাংলা ট্রিবিউনের সাংবাদিক দীপু সারোয়ারকে দুদকের এ কেমন নোটিশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৯, ২০:৩৪আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:২৯

বাংলা ট্রিবিউনের সাংবাদিক দীপু সারোয়ারকে পাঠানো দুদকের সেই নোটিশ

প্রকাশিত রিপোর্টের ব্যাপারে বক্তব্য দিতে বাংলা ট্রিবিউন এর বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ারকে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৬ জুন দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নোটিশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৫ জুন) দুদকের পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে আপনার সাক্ষ্যগ্রহণ ও শ্রবণ একান্ত প্রয়োজন।

যদিও বাংলা ট্রিবিউন এ ধরনের সংবাদ আদৌ প্রকাশ করেনি। তবে, গত ২৩ জুন “লন্ডন প্রবাসী দয়াছের অডিও সংলাপে দুদকের ওরা কারা?” শিরোনামে একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়।

নোটিশের শেষ অংশে বলা হয়েছে, ‘উল্লিখিত অভিযোগের বিষয়ে আগামী ২৬/০৬/২০১৯ খ্রি: তারিখ ১০.৩০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হল। অন্যথায় আইনানুগ কার্যধারা গৃহীত হবে।’

আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন বাংলা ট্রিবিউন এর বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ার। নোটিশের শেষ অংশ নিয়ে আপত্তি জানালে প্রত্যুত্তরে দুদকের এই কর্মকর্তা বলেন, ‘আপনার যা বলার তা দুদকে এসেই বলতে হবে।’

 

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি