সহকর্মীদের দাবির মুখে জনকণ্ঠ ছাড়ার সিদ্ধান্ত বদলালেন স্বদেশ রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৯, ০৬:২৪আপডেট : ৩০ জুন ২০১৯, ০৬:২৬

 সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারীদের অনুরোধে জনকণ্ঠ ছাড়ার সিদ্ধান্ত বদলেছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়। স্বদেশ রায় পত্রিকাটি ছেড়ে দিচ্ছেন শুক্রবার (২৮ জুন) এমন খবর প্রচার হলে সহকর্মীরা তাকে পত্রিকাটি ছেড়ে না যেতে অব্যাহতভাবে অনুরোধ করেন।

জনকণ্ঠের একাধিক প্রতিবেদক জানান, মালিকপক্ষের অসহযোগিতামূলক আচরণের মুখে হতাশ হয়ে শনিবার (২৯ জুন) চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন স্বদেশ রায়। কিন্তু শুক্রবার এ খবর জানাজানি হওয়ার পর সঙ্গে সঙ্গেই দুই শতাধিক সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারী তাকে নিজ কার্যালয়ে ‘ঘেরাও’ করে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানান।

প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ একজন প্রতিবেদক বলেন, ‘আমরা শুক্রবার সাংবাদিক স্বদেশ রায়কে বলেছি প্রতিষ্ঠানের স্বার্থে আপনাকে জনকণ্ঠের সঙ্গে থাকতে হবে। অন্যথায় আমরা গণপদত্যাগ করবো।’

রাজনৈতিক বিটের একজন প্রতিবেদক জানান, ওই সময় জনকণ্ঠের প্রধান বার্তা সম্পাদক কামরুল ইসলাম, বার্তা সম্পাদক হামিদুজ্জামান, আলী হাসান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দৈনিক জনকণ্ঠ ইউনিট চিফ রাজন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী একজন প্রতিবেদক জানান, সকলের পক্ষ থেকে জনকণ্ঠ না ছাড়তে স্বদেশ রায়কে অনুরোধ করেন পত্রিকাটির কর্মীরা। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতে জনকণ্ঠের নির্বাহী সম্পাদক শনিবার সকাল পর্যন্ত সময় চান। শনিবার সকালে রিপোর্টারদের সাপ্তাহিক মিটিংয়ের শুরুতেই সকলের পক্ষ থেকে আবারও স্বদেশ রায়কে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেন ডেপুটি এডিটর ওবায়দুল কবীর। তাতেও নিজের সিদ্ধান্তে অটল থাকলে সব সাংবাদিক ফের সিদ্ধান্ত পরিবর্তনে জোর দাবি জানান। পরে এক পর্যায়ে সিদ্ধান্ত পরিবর্তনের ঘোষণা দিয়ে স্বদেশ রায় বলেন, ‘ভবিষ্যতে মালিকপক্ষের অসৌজন্যমূলক আচরণের কারণে যদি কর্মপরিবেশ নষ্ট হয়, তাহলে আমি পদত্যাগ করে চলে যাবো।’ সিদ্ধান্ত পাল্টানোয় সবাই তাকে অভিনন্দন জানান।

/এসটিএস/টিটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী