এসকে সিনহার বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ৬ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ১২:০৩ আপডেট : ০১ জুলাই ২০১৯, ১২:৩১

এসকে সিনহা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ৬ আগস্ট ধার্য করেছেন আদালত।

সোমবার (১ জুলাই ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার পরবর্তী তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর (২০১৮) শাহবাগ থানায় মামলা দায়ের করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।

মামলার এজাহারে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার (নাজমুল হুদা) বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা। ২০১৭ সালের ২০ জুলাই এই উৎকোচ চাওয়ার পর তিনি প্রথমে কিংকর্তব্যবিমূঢ় হলেও তখনই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মনস্থির করেন। কিন্তু আসামি এসকে সিনহা ওই সময় প্রধান বিচারপতি হওয়ার কারণে মামলা দায়ের থেকে পিছপা হন নাজমুল হুদা। আদালতের নির্দেশে বর্তমানে মামলাটি তদন্ত করছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত
যুদ্ধের কারণে খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছেন বহু মানুষ: পেজেশকিয়ান
যুদ্ধের কারণে খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছেন বহু মানুষ: পেজেশকিয়ান
ফরিদপুরে আগুনে পুড়লো ৭ পাটের গুদাম, ২ কোটি টাকার ক্ষতি
ফরিদপুরে আগুনে পুড়লো ৭ পাটের গুদাম, ২ কোটি টাকার ক্ষতি
কমেছে সবজির দাম, মাছ-মাংসের দাম অপরিবর্তিত
কমেছে সবজির দাম, মাছ-মাংসের দাম অপরিবর্তিত
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ