বিআইডব্লিউটিএ’র সাবেক নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৯, ১৮:৩৪ আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৭:৩৮





দুর্নীতি দমন কমিশন (দুদক) ১ কোটি ২৯ লাখ ৫ হাজার ৯৩৯ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের মামলায় বিআইডব্লিউটিএ’র ড্রেজার বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ জুলাই) এ অনুমোদন দেওয়া হয় বলে জানান দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
বাকি আসামিরা হলেন সাইফুল ইসলামের স্ত্রী শারমিন ইসলাম, বিআইডব্লিউটিএ’র উপপ্রধান প্রকৌশলী এ এইচ এম ফরহাদ উজ্জামান, সাবেক উপসহকারী প্রকৌশলী মো. আবু বকর ছিদ্দিক ও তার স্ত্রী ফজিলা খাতুন, সাবেক উপসহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা খানম এবং ফেরদৌস জাহান।
২০০৫ সালের ১০ নভেম্বর থেকে ২০০৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে এ ঘুষ নেওয়ার ঘটনা ঘটে। ২০০৮ সালের ৪ জুন এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। মামলার বাদী বেসিক ড্রেজিং কোম্পানি লিমিটেডের সচিব কাম সহকারী মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) গাজী মো. জাহাঙ্গীর হোসেন।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
ইসলামবাগে বুড়িগঙ্গার তীর থেকে ৩০০ টন বর্জ্য অপসারণ
‘অবৈধ দখলদারদের উচ্ছেদে বিআইডব্লিউটিএ’র সরাসরি আইনি ক্ষমতা নেই’
নৌঘাটের ইজারা নিষ্পত্তি ও বন্দরে অটোমেশন, বিআইডব্লিউটিএকে সাত নির্দেশনা
সর্বশেষ খবর
স্মার্টফোন ব্যবহার না করলেও চার্জ কমছে? বন্ধ করবেন যেভাবে
স্মার্টফোন ব্যবহার না করলেও চার্জ কমছে? বন্ধ করবেন যেভাবে
‘কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার’
‘কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার’
কারণ না দেখিয়ে নাগরিকের আবেদন অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না: হাইকোর্ট
কারণ না দেখিয়ে নাগরিকের আবেদন অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না: হাইকোর্ট
সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে