শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৯, ১৩:৪৬আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৩:৪৮

জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশ

সর্বস্তরে শ্রমিকদের জন্য রেশন, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

শুক্রবার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, সদ্য পাস করা বাজেটে শ্রমিক-কর্মচারীদের জন্য রেশন, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে অর্থ বরাদ্দ না থাকায় আমরা খুবই হতাশ। এজন্য আমরা ক্ষোভ প্রকাশ করছি।

তারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, সর্বস্তরের শ্রমিকদের বাঁচার জন্য জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, আইএলও  কনভেনশন অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, গণতান্ত্রিক শ্রম আইন ও শ্রম বিধিমালা প্রণয়ন, নিরাপদ কর্মস্থল, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সমাবেশে টিইউসি’র সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ড. ওয়াজেদুল ইসলাম খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শি‌বি‌রের অভিযোগ আলিয়া মাদ্রাসার হ‌লে প্রবেশ কর‌তে পারছেন না তারা 
শি‌বি‌রের অভিযোগ আলিয়া মাদ্রাসার হ‌লে প্রবেশ কর‌তে পারছেন না তারা 
এপস্টেইন ইস্যুতে প্রকাশ্য তদন্তের কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
এপস্টেইন ইস্যুতে প্রকাশ্য তদন্তের কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
গণঅভ্যুত্থান দিবসের বক্তব্য নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে আহত ৭
গণঅভ্যুত্থান দিবসের বক্তব্য নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে আহত ৭
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে