ওয়ারীতে সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৯, ০১:২১আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০১:২১

 

সামিয়া আক্তার সায়মা রাজধানীর ওয়ারীতে বহুতল ভবন থেকে সামিয়া আক্তার সায়মা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুলাই) রাত ৯ টার দিকে ওয়ারী থানাধীন বনগ্রাম এলাকার একটি বহুতল ভবনের ৯ তলার খালি ফ্ল্যাটে থেকে গলায় দড়ি দিয়ে বাঁধা রক্তাক্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তারা গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য সামিয়ার মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘আজ সন্ধ্যার দিকে খেলার কথা বলে বাসা থেকে বের হয় শিশুটি। তারপর থেকে সে নিখোঁজ থাকে। অনেক খোঁজাখুঁজির পর ওই ভবনের ৯ তলায় খালি ফ্ল্যাটে গিয়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পরিবাবের সদস্যরা থানায় খবর দেয়।’

জানা গেছে, বহুতল ভবনের ৬ তলার একটি ফ্ল্যাটে শিশু সামিয়া পরিবাবের সঙ্গে থাকতো। তার বাবার নাম আবদুস সালাম। পরিবাবে তার চার ৪ সন্তানের মধ্যে ছোট ছিল সামিয়া। সে একটি স্কুলে নার্সারিতে পড়াশোনা করতো।

সামিয়ার বাবা আবদুস সালাম বাংলা ট্রিবিউনকে জানান, খালি ফ্ল্যাটের ভেতরে মেঝেতে গলায় দড়ি দিয়ে বাঁধা এবং মুখ রক্তাক্ত অবস্থায় তার মেয়েকে তিনি পড়ে থাকতে দেখেন। পড়ে থানায় বিষয়টি জানালে পুলিশ আসে।

তবে কীভাবে, কারা এবং কেন এই ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

/এসজেএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি