হজযাত্রীদের পরামর্শ দিতে সরকারি খরচে সৌদি আরব যাচ্ছেন ৫৫ হেফাজত নেতা ও আলেম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ০৯:০২আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৬:১৭

হজযাত্রা (ফাইল ছবি) বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে হজ পালনে ধর্মীয়সহ বিভিন্ন পরামর্শ দিতে ৫৫ সদস্যবিশিষ্ট ওলামা মাশায়েখ টিম গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। রাষ্ট্রীয় খরচে হজযাত্রীদের প্যাকেজের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন তারা। মঙ্গলবার (৯ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিব্বির আহমদ উছমানি স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের ৫৫ সদস্যবিশিষ্ট ওলামা মাশায়েখ টিমে রয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানীসহ একাধিক হেফাজত নেতা।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৪ ও ৫ আগস্ট ফ্লাইট পাওয়া সাপেক্ষে ওলামা মাশায়েখদের দলটি সৌদি আরব যাবেন। ২৩ আগস্ট তারা দেশে ফিরে আসবেন।  এটি রাষ্ট্রীয় খরচে হজ সফর হিসেবে গণ্য হবে। তাদের ভ্রমণ ব্যয় এ বছর ধর্ম মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের বাহিরে হজ বাবদ ব্যয়’ খাতে বরাদ্দ রাখা অর্থ থেকে বহন করা হবে।

৫৫ সদস্যবিশিষ্ট ওলামা মাশায়েখ টিমের তালিকায় প্রথমেই আছেন হেফাজত নেতা ও  আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যা’র  কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম বোখারী, গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন ও তার ছেলে মাওলানা ওসামা আমিন, ঢাকার গেন্ডারিয়ার মাদ্রাসা বায়তুল উলুমের প্রিন্সিপাল মাওলানা জাফর আহমাদ, কিশোরগঞ্জের চকমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ইয়াকুব আলী খন্দকার, চট্টগ্রামের জিরি মাদ্রাসার মাওলানা শাহ মো. তৈয়্যব, আহমদ শফীর ছেলে চট্টগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আনাস মাদানী, হেফাজত নেতা ও  বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, চরমোনাই পিরের ভাই ও চরমোনাই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুসাদ্দিক বিল্লাহ মাদানী, পিরোজপুরের শার্ষিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ শরাফত আলী, হেফাজত নেতা ও আকবর কমপ্লেক্সের প্রধান মুফতি মাওলানা দিলাওয়ার হুসাইন, শায়াখ জাকারিয়া ইসলামিক রিসার্স সেন্টার কুড়িলের মুহতামিম মুফতি মীযানুর রহমান সাঈদ, বনশ্রীর দারুল উলুম রামপুরা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া, মুফতি মোহাম্মদ আলী, জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসার মুফতি মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা নিয়ামত উল্লাহ ফরিদী, মাওলানা শামছুল হুদা খান, হেফাজত নেতা ও বড় কাটারা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম, সিলেটের গওহরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোসলেউদ্দীন রাজু, ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা ওসমান গনি,  পটিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করীম, মাওলানা আবুল কাশেম ফজলুল হক প্রমুখ।  

/সিএ/জেইউ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ মেডিক্যালের শিক্ষার্থীরা
সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ মেডিক্যালের শিক্ষার্থীরা
র‍্যাঙ্কিং ও গবেষণা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোথায়? 
র‍্যাঙ্কিং ও গবেষণা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোথায়? 
কর্ণফুলী নদীতে ডুবলো লাইটার জাহাজ, ১২ জনকে উদ্ধার
কর্ণফুলী নদীতে ডুবলো লাইটার জাহাজ, ১২ জনকে উদ্ধার
চার দিন আগে সন্তান হারানো গাকপোর চোখ ভেজানো গোলেও ডাচদের বিদায়   
চার দিন আগে সন্তান হারানো গাকপোর চোখ ভেজানো গোলেও ডাচদের বিদায়  
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি