স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের তদারকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৯, ২১:৩৬ আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:৪০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার রাজধানী ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্ন টয়লেট ও হাত ধোয়ার ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে মোহাম্মদপুর এলাকার সেন্ট জোসেফ, মোহাম্মদপুর প্রিপারেটরি হাই স্কুল, সামার ফিল্ড, ওয়াইডব্লিউসিএ, পিপলস ইউনিভার্সিটি, মোহাম্মদপুর সরকারি কলেজে এ অভিযান পরিচালিত হয়।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদারকিতে সেন্ট জোসেফ স্কুলে বেসিনে বমি ও ইউরিনালে কাপড় পাওয়া যায়। মোহাম্মদপুর সরকারি কলেজের মহিলা টয়লেট অপরিচ্ছন্ন পাওয়া ছাড়াও সব প্রতিষ্ঠানে পর্যাপ্ত হ্যান্ডওয়াশ পাওয়া যায়নি। বিষয়গুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ডেকে এনে দেখানো হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশনা দেওয়ার জন্য আগামী রবিবার প্রতিষ্ঠান প্রতিনিধিদের অধিদফতরে আসার জন্য বলা হয়েছে।’

একটি কলেজের টয়লেটের চিত্র জানতে চাইলে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ মহানগরীর বড়বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়েছি। আমরা স্কুলগুলোকে স্ট্যান্ডার্ড করতে চাই। আমরা প্রথম অবস্থায় তাদেরকে সিগন্যাল দিচ্ছি। আমাদের ১০টি সেবার মধ্যে পয়ঃনিষ্কাশন সেবাও একটি। সেটা স্কুল প্রতিষ্ঠানও হতে পারে কিংবা রেল স্টেশনও হতে পারে। ঢাকা শহরের স্কুলগুলোর যদি এই অবস্থায় হয়, তাহলে গ্রামের কী অবস্থা?’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘে বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি
মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি
ধূমপান নিষিদ্ধ, তবু বিমানে কেন থাকে অ্যাশট্রে?
ধূমপান নিষিদ্ধ, তবু বিমানে কেন থাকে অ্যাশট্রে?
মেটার নতুন ভিআর হেডসেট কি অ্যাপলের ভিশন প্রোর প্রতিদ্বন্দ্বী?
মেটার নতুন ভিআর হেডসেট কি অ্যাপলের ভিশন প্রোর প্রতিদ্বন্দ্বী?
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না