পাটকল করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ১৭:৫০আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৭:৫৩

পাটকল করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সরকারের টাকা আত্মসাতের মামলায় পাটকল করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্য দু’জন হলেন, প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেডের সাবেক ব্যবস্থাপক মো. লিয়াকত হোসেন ও ব্যবস্থাপক শঙ্কর চন্দ্র ভূঁইয়া।
সোমবার (১৫ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে চার্জশিট অনুমোদন করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। অনুমোদিত চার্জশিটে ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ২০১২ সালের ৩ মে থেকে ২০১৫ সালের ২৯ মে’র মধ্যে আত্মসাতের ঘটনা ঘটে।
খুলনার খালিশপুর থানায় এ বিষয়ে মামলা হয় ২০১৬ সালের ৯ ডিসেম্বর। মামলাটির তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ।

/ডিএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
ব্যালন ডি’অরে কীভাবে বেছে নেওয়া হয় সেরা ফুটবলার?
ব্যালন ডি’অরে কীভাবে বেছে নেওয়া হয় সেরা ফুটবলার?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি