প্রধানমন্ত্রীর সফর ঘি‌রে লন্ড‌নে আ.লীগ-‌বিএন‌পির প্রস্তু‌তি সভা

লন্ডন প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ০৩:১৮ আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০৩:২৭

আওয়ামী লীগ ও বিএনপির প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফর উপলক্ষে সোমবার (১৫ জুলাই)পূর্ব লন্ড‌নে একই সম‌য়ে পাশাপাশি স্থানে প্রস্তু‌তি সভা ক‌রে‌ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএন‌পি। আগামী শুক্রবার (১৯ জুলাই) লন্ড‌ন সফরের কথা রয়েছে শেখ হাসিনার। লন্ডন সময় ওই দিন বি‌কা‌লে বাংলা‌দেশ বিমানের এক‌টি বি‌শেষ ফ্লাইটে তার লন্ডন পৌঁছানোর কথা রয়ে‌ছে।

যুক্তরাজ্য সফররত সি‌লেট জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সা‌বেক এম‌পি শ‌ফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সোমবার সন্ধ্যায় বাংলা ট্রি‌বিউন‌কে জানান, প্রধানমন্ত্রীর সফর উপল‌ক্ষে রাত ৮টায় পূর্ব লন্ড‌নের মাইক্রো বিজ‌নেস সেন্টা‌রে প্রস্তু‌তি সভা করবে যুক্তরাজ্য আওয়ামী লীগ। পরে তারা সেখানে প্রস্তুতি সভা করেন।

এদি‌কে, যুক্তরাজ্য বিএন‌পির সাধারণ সম্পাদক কয়সর এম আহ‌মেদ রাত ৮টায় জানান, প্রধানমন্ত্রীর সফর উপল‌ক্ষে বি‌ক্ষোভ প্রস্তু‌তির আ‌য়োজন নি‌য়ে এই মুহূ‌র্তে যুক্তরাজ্য বিএন‌পির বৈঠক চল‌ছে। হোয়াইট চ্যা‌পে‌লে দলের অস্থায়ী কার্যাল‌য়ে আ‌য়ো‌জিত সভায় সভাপ‌তিত্ব কর‌ছেন যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিক।

প্রসঙ্গত, পূর্ব লন্ড‌নের মাইক্রো বিজ‌নেস সেন্টার ও হোয়াইট চ্যা‌পে‌লে বিএন‌পির অস্থায়ী কার্যাল‌য়ের দূরত্ব ক‌য়েকশ গজমাত্র।

 

 

/আইএ/
সম্পর্কিত
ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার
জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই: এপ্রিলেই শুরু হচ্ছে কর্মী নিয়োগ
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সর্বশেষ খবর
একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০১০
একদিনে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০১০
ভূরিভোজে পেটের গোলমাল এড়াবেন কীভাবে?
ভূরিভোজে পেটের গোলমাল এড়াবেন কীভাবে?
অশ্রুসিক্ত নয়নে সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন
অশ্রুসিক্ত নয়নে সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান