রেলের নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রিপরিষদ সচিবসহ ৫ জনকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৭:০৮আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৭:৩৬

রেল ক্রসিং

রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব লেবেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও কাঁটাতারের বেড়া নির্মাণ করার জন্য মন্ত্রিপরিষদ  সচিবসহ পাঁচ জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও রেল মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, রেলের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শককে এ নোটিশ পাঠানো হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। তিনি বলেন, ‘নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নোটিশে বলা হয়, দেশের বিভিন্ন রেলক্রসিংয়ে প্রতিদিন দুর্ঘটনায় অনেকের প্রাণহানি ঘটছে। বর্তমানে রেলের ১৪১২টি লেবেল ক্রসিং রয়েছে। এর মধ্যে মাত্র ৪৬৬টি লেবেল ক্রসিংয়ে গেটম্যান আছে। বাকি ৯৪৬টিতে গেটম্যান না থাকায় সেগুলো অরক্ষিত। ‘রেল আইন ১৮৯০’-এর ১৩ ও ১২৮ ধারায় রেলের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে। তারপরও লেবেল ক্রসিং অরক্ষিত অবস্থায় রয়েছে। জনসাধারণের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।

নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক্সিডেন্ট ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ২৩৫টি দুর্ঘটনায় ২৪৪ জন মানুষ মারা গেছেন। মারাত্মক আহত হয়েছেন ২২৮ জন।

প্রসঙ্গত, সোমবার (১৫ জুলাই) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা বর-কনেসহ ১০ জন নিহত হন। ওই ঘটনায় আহত  হন আরও ছয় জন। 

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে পাত্তাই পেলো না ব্রাজিল!
প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে পাত্তাই পেলো না ব্রাজিল!
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
স্পেন বিশ্বকাপ জিতলে অবসর, কোচের মুখের ট্যাটুও করাবেন কুকুরেয়া
স্পেন বিশ্বকাপ জিতলে অবসর, কোচের মুখের ট্যাটুও করাবেন কুকুরেয়া
নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের আর্জেন্টিনা উন্মাদনার গল্প
নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের আর্জেন্টিনা উন্মাদনার গল্প
সর্বাধিক পঠিত
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি 
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি